মোহামেডানের কোচ সেন্টু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এই মোহামেডানেই তাঁর কোচিং ক্যারিয়ার শুরু। ২০১০ সালে নাইজেরিয়ান এমেকা ইউজেগার সহকারী হিসেবে কোচিং শুরু করেন আবদুল কাইয়ুম সেন্টু। সর্বশেষ প্রধান কোচ ছিলেন মুক্তিযোদ্ধার। কাল আবারও মোহামেডানের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন প্রধান কোচ হিসেবে। আগামী মৌসুমের জন্য তাঁকে চুক্তিবদ্ধ করেছে মোহামেডান।
মোহামেডানে ফিরতে পেরে দারুণ খুশি জাতীয় দলের সাবেক ফুটবলার, ‘আবারও মোহামেডানের কোচ হয়ে খুবই ভালো লাগছে। দু-এক দিনের মধ্যেই অনুশীলন শুরু করব আমরা।’ আগামী ১৮ ফেব্রুয়ারি চট্টগ্রামে শুরু হতে যাওয়া শেখ কামাল ক্লাব কাপে খেলবে মোহামেডান। এই টুর্নামেন্টকে সামনে রেখেই শুরু হবে সাদা-কালো দলের প্রস্তুতি।