মোহামেডানের 'লজ্জার লিগ' শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেষ ম্যাচে উত্তর বারিধারাকে হারাতে পারল না মোহামেডান— প্রথম আলো
শেষ ম্যাচে উত্তর বারিধারাকে হারাতে পারল না মোহামেডান— প্রথম আলো

১৯৩৬ সালে প্রতিষ্ঠার পর ঐতিহ্যবাহী ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব এত বড় লজ্জা কখনো পেয়েছে কি না কেউ মনে করতে পারে না। এবার দলটি ১২ দলের প্রিমিয়ার ফুটবল লিগে দশম হয়েছে! মোহামেডানের পেছনে আছে ফেনী সকার ও উত্তর বারিধারা। আজ নিজেদের শেষ ম্যাচে মোহামেডান গোলশূন্য ড্র করেছে বারিধারার সঙ্গে।

এই ড্রয়ে অবনমন বাঁচানোর লড়াইয়ে কিছুটা সুবিধাজনক অবস্থায় থাকল বারিধারা। শেষ ম্যাচে মুক্তিযোদ্ধার বিপক্ষে জিতলে অবনমন বাঁচাতে প্লে-অফ খেলবে সকার। মুক্তিযোদ্ধার কাছে হারলে বা ড্র করলেই প্রিমিয়ার লিগ থেকে বিদায় হবে তাদের।
তবে শেষ পর্যন্ত অবনমন বাঁচাতে পারলেও মোহামেডানের জন্য এটি লজ্জার এক লিগ হয়ে থাকল। গত কয়েক বছর থেকেই দলটি ধুঁকছে। তবে এবারই প্রথম প্রিমিয়ার লিগ থেকে বিদায় শঙ্কায় পড়ে গিয়েছিল দলটি। শেষ পর্যন্ত তা থেকে রক্ষা পেলেও মোহামেডানের পয়েন্ট ম্যাচের সংখ্যার চেয়েও কম। ২২ ম্যাচে মাত্র ২০! জয় মাত্র ৩টি। ১১ ড্র আর ৮ হার। বারিধারার পয়েন্ট ১৭, সকারের ১৫।