মৌসুম শেষ জেসুসের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেব্রুয়ারির শুরু থেকেই পেপ গার্দিওলার কপালে চিন্তার ভাঁজ একটু কমে আসতে শুরু করেছিল। জানুয়ারিতে দলে যোগ দেওয়া গ্যাব্রিয়েল জেসুস প্রথম চার ম্যাচে করেছেন তিন গোল, ম্যানচেস্টার সিটিও খেলছিল দুর্দান্ত। পরশুও বোর্নমাউথের মাঠে ২-০ গোলে জিতেছে সিটি, যা লিগে দলটির টানা চতুর্থ জয়।
তবু গার্দিওলার কপালের রেখাগুলো বুঝি আর সরল থাকল না! পরশু পায়ে চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন জেসুস। কাল রিপোর্ট এল, মেটাটারসাল ভেঙে যাওয়ায় তিন মাসের জন্য মাঠের বাইরে থাকছেন ১৯ বছর বয়সী ব্রাজিলিয়ান স্ট্রাইকার। এই মৌসুমে তাই আর সিটির হয়ে খেলতে পারবেন না। এর পাশাপাশি গার্দিওলার চিন্তার বিষয় এটিও, জেসুসের অনুপস্থিতিতে যাঁর ওপর ভরসা করার কথা, সেই সার্জিও আগুয়েরোও যে এখনো নিষ্প্রভ। ফক্সস্পোর্টস।