মৌসুম শেষেই অবসর লামের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌসুমে সব প্রতিযোগিতায় যদি শেষ পর্যন্ত যেতে পারে বায়ার্ন মিউনিখ, তাহলে আরও ২৫টি ম্যাচ খেলতে পারবেন। ফিলিপ লাম তার মধ্যে লাল কার্ড না দেখলেই হলো। তাহলেই তাঁর ক্যারিয়ার রেকর্ডটা হয়ে যাবে এমন—৭৯৪ ম্যাচ, ০ লাল কার্ড! একজন ডিফেন্ডার হয়েও পুরো ক্যারিয়ারে একটি লাল কার্ড না দেখার অনন্য গৌরব সঙ্গী হবে তাঁর। ক্যারিয়ারের হিসাব-নিকাশ আসছে, কারণ এই মৌসুম শেষেই ফুটবলকে বিদায় বলে দেবেন লাম। ২০১৪ বিশ্বকাপ জয়ের পরই জার্মানি জাতীয় দল থেকে অবসর নিয়েছিলেন বায়ার্নে সব মনোযোগ দেবেন বলে, এবার সেখান থেকেও বিদায় নিচ্ছেন। এএফপি।