ম্যাচ খেলতে জাপান যাবেন কৃষ্ণারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনূর্ধ্ব-১৬ এএফসি কাপ ফুটবলের চূড়ান্ত পর্বে ওঠা কৃষ্ণাদের জন্য দারুণ এক সুখবর। বাফুফে তাদের জাপান পাঠাচ্ছে অনুশীলন ম্যাচ খেলতে। কাল বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনই দিলেন এই খবর, ‘আগামী মাসের শেষ দিকে অনূর্ধ্ব-১৬ দলের মেয়েদের জাপান যাওয়া চূড়ান্ত হয়েছে। ওখানে ওরা দুই-তিনটি ম্যাচ খেলবে।’
ম্যাচগুলো হবে জাপানের ওসাকায়। আর এই অনুশীলন ম্যাচ হবে এ বছরই অনূর্ধ্ব-১৬ ফুটবলে বাংলাদেশ দলের প্রস্তুতির অংশ। সম্প্রতি ঘরের মাঠে বাংলাদেশের মেয়েরা চ্যাম্পিয়ন হয়েছিল গ্রুপ পর্বে।