ম্যাচের আগে সংবর্ধনার মঞ্চ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিজয় দিবস সামনে রেখে বঙ্গবন্ধু স্টেডিয়ামে আজ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেবে ঢাকা সিটি করপোরেশন (দক্ষিণ)। একই সঙ্গে হবে শহীদ মুক্তিযোদ্ধা পরিবারগুলোর পুনর্মিলনী অনুষ্ঠানও। এ জন্য মাঠের মধ্যে বিশাল শামিয়ানা টাঙানো হয়েছে। বানানো হয়েছে মঞ্চ। মাঠে পাতা হয়েছে শতাধিক চেয়ার।
এ মাঠেই আগামীকাল বিকেল পাঁচটায় আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি হবে নেপাল ও বাংলাদেশ। আসন্ন সাফ ফুটবলের প্রস্তুতি অংশ হিসেবে এই প্রীতি ম্যাচটি বাংলাদেশ দলের জন্যই বেশি গুরুত্বপূর্ণ। ম্যাচটি খেলতে কাল রাতে ঢাকায় এসে পৌঁছেছে নেপালের ফুটবলাররা। বেতারে ধারাভাষ্য প্রচার করা হতে পারে। এই ম্যাচের টিকিটের মূল্য ধরা হয়েছে সাধারণ গ্যালারি ৪০ টাকা এবং ভিআইপি ১০০ টাকা। টিকিট পাওয়া যাবে বাফুফে ভবনে, মহানগর লিগ কমিটির অফিসে এবং খেলা শুরুর আগে স্টেডিয়ামের কাউন্টারে।