ম্যাচের নায়ক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেসি-নেইমারদের ম্যাচে সব আলো চুরি করে নিয়ে গেলেন ডিয়েগো তারদেল্লি। কে এই তারদেল্লি? সাও পাওলোর যুবদলের আবিষ্কার এই স্ট্রাইকার ক্যারিয়ারের সেরা সময় কাটিয়েছেন অ্যাটলেটিকো মিনেইরোর হয়ে। ২০০৯ সালে ক্লাবের জার্সি গায়ে ৫৬ ম্যাচে করেছিলেন ৪২ গোল।
মিনেইরো ছাড়তেই হারিয়ে ফেলেন নিজেকে। ফর্ম নিয়ে যুঝতে থাকা তারদেল্লি নিজেকে ফিরে পেতে গত বছর আবারও ফিরে এসেছেন পুরোনো ক্লাবেই। কোচ দুঙ্গা আগের মেয়াদে তাঁকে দলে ডেকেছিলেন। তারপর দীর্ঘদিন ধরেই ব্রাজিল দলে ব্রাত্য। সেই দুঙ্গা এসেই আবার ডাকলেন তারদেল্লিকে। ম্যাচের দুই অর্ধে দুটি গোল করে কী দারুণভাবেই না কোচের আস্থার প্রতিদান দিলেন ২৯ বছর বয়সী স্ট্রাইকার!