প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্যবধান ১ পয়েন্টের। ম্যাচ বাকি একটি। প্রিমিয়ার লিগের শিরোপাদৌড় শেষ ধাপে এসেও কী রোমাঞ্চই না ছড়াচ্ছে!
রোমাঞ্চের শেষে কে জিতবে লিগ শিরোপা? লিগ কাপ, এফএ কাপের পর লিগও জিতে লিভারপুলের ‘কোয়াড্রপল’ অভিযান চালু থাকবে, নাকি গার্দিওলার সিটি জিতবে টানা দ্বিতীয় ও পাঁচ বছরে চতুর্থ শিরোপা?
দুই দলেরই ম্যাচ নিজেদের মাঠে। সিটি নামবে অ্যাস্টন ভিলার বিপক্ষে, যে দলের কোচ আবার লিভারপুলেরই কিংবদন্তি অধিনায়ক স্টিভেন জেরার্ড। অ্যানফিল্ডে লিভারপুলের ম্যাচ উলভারহ্যাম্পটনের বিপক্ষে। দুটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়।
সিটির জন্য সমীকরণটা সহজ, জিতলেই চ্যাম্পিয়ন। লিভারপুলকে নিজেদের জয়ের পাশাপাশি প্রার্থনায় থাকতে হবে সিটির পয়েন্ট হারানোর।
পাঠক, আপনার কি মনে হয়, শেষ পর্যন্ত কার আশা পূরণ হবে?