প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাঠে কিংবা মাঠের বাইরে কম প্রতিপক্ষের মোকাবিলা করেননি। কিন্তু এমন পরিস্থিতি বোধ হয় ম্যারাডোনার জন্য নতুন। বিপক্ষে এবার যে তাঁর সাবেক স্ত্রী ক্লদিয়া ভিলাফান ও মেয়ে দালমা! ৬০ লাখ মার্কিন ডলার হাপিস হয়ে যাওয়ার জন্য দায়ী করে সাবেক স্ত্রীর বিপক্ষে মামলা ঠুকেছিলেন আদালতে। সাবেক আর্জেন্টাইন অধিনায়কের ধারণা, দেশে ও দেশের বাইরে তাঁর ব্যাংক অ্যাকাউন্ট থেকে ওই অর্থ সরিয়ে নিয়েছেন ক্লদিয়া। আদালতে সেই মামলার শুনানি হবে আজ। রায় কী হবে সেটি পরের ব্যাপার, তবে শুনানি শুরুর আগেই মায়ের পক্ষ নিয়েছেন বড় মেয়ে দালমা, ‘আমিই প্রথম এটা বলছি যে, আমার মা বিশ্বের সবচেয়ে সৎ মানুষ। আমি দিব্যি দিয়ে এটা বলছি।’ আদালতের বাইরেই এটির নিষ্পত্তি হবে আশা করে দালমা বলেছেন, ‘সংবাদমাধ্যমের জন্য এটা উৎসবের। কিন্তু আমাদের জন্য এটা বেদনাদায়ক।’ এএফপি।