প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিছু কিছু ব্যাপার কখনোই বদলায় না। ডিয়েগো ম্যারাডোনার ক্ষেত্রে কথাটা সম্ভবত বেশি সত্যি। আর্জেন্টাইন কিংবদন্তি যেখানেই যান না কেন, ভালো-মন্দ মিলিয়ে তাঁর আলোচনায় থাকাটা যেন নিয়তিনির্ধারিত। তা এবার কী করেছেন? ঝামেলা পাকিয়েছেন পুরোনো শিষ্য হুয়ান সেবাস্তিয়ান ভেরনের সঙ্গে। সেটিও আবার পোপ ফ্রান্সিস আয়োজিত ‘শান্তি ও সংহতির’ ম্যাচে। ম্যারাডোনা আর্জেন্টিনার কোচ থাকার সময় থেকেই দুজনের মধ্যে খিটিমিটি ছিল। রোমে পরশুর ম্যাচে দুজন ছিলেনও দুই দলে। প্রথমার্ধের বিরতির খানিক আগেই বাধে ফ্যাঁকড়া। ভেরন ম্যারাডোনাকে ট্যাকল করেন, ছিয়াশি বিশ্বকাপের নায়কও উঠে গিয়ে ভেরনের কানে ‘মধুবর্ষণ’ করতে থাকেন। ২০০২ বিশ্বকাপে ব্রাজিলের অধিনায়ক কাফু দুজনকে আলাদা করার চেষ্টা করেন, কাজ হয়নি। পরে আসতে হয় নিরাপত্তারক্ষীদেরই। ফক্স স্পোর্টস।