ম্যারাডোনার অন্য রূপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ফুটবলের সবচেয়ে বর্ণিল তারকা তিনি, এ নিয়ে সন্দেহ নেই। তবে নতুন যে কাণ্ড করেছেন ডিয়েগো ম্যারাডোনা, তা একটু বাড়াবাড়িই হয়ে গেছে। আর্জেন্টাইন কিংবদন্তি হত্যা করেছেন এক বিরল প্রজাতির প্রাণী!
পরশু টুইটারে দেখা যায় ম্যারাডোনার এই ছবিটি। তাঁর বাঁ হাতে ধরা মৃত হরিণশাবকটি অ্যারাবিয়ান অরিক্স প্রজাতির। আরবের মরুভূমি অঞ্চলের এই প্রাণীটিকে ১৯৮৬ সালেই বিলুপ্তপ্রায় প্রজাতি হিসেবে ঘোষণা করা হয়। ২০১১ সালের এক হিসাবমতে, মাত্র এক হাজার অরিক্স টিকে আছে উন্মুক্ত পরিবেশে। ম্যারাডোনার এই ছবি টুইটারে দিয়েছেন নাচো মন্তেস দি ওচা নামের এক সাংবাদিক, ছবিটি তুলেছেনও তিনি। ছবিটির সত্যতা নিয়ে প্রশ্ন উঠলেও সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে সমালোচনার ঝড়। সূত্র: মার্কা।