ম্যারাডোনার না
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খোঁচাখুঁচিটা অনেক দিন ধরেই বন্ধ। তার মানে এই নয় পেলে আর ডিয়েগো ম্যারাডোনার সম্পর্ক উষ্ণ হয়ে উঠেছে। সেটা যে আগের মতো সাপে-নেউলেই আছে, তা বুঝিয়ে দিয়েছেন ম্যারাডোনা। ৯ জুন অস্ট্রেলিয়ার মেলবোর্নে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল-আর্জেন্টিনা। সেই ম্যাচে ধারাভাষ্য দেওয়ার জন্য কিংবদন্তি ম্যারাডোনাকে আমন্ত্রণ জানিয়েছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। তাদের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন আর্জেন্টিনাকে ১৯৮৬ বিশ্বকাপ জেতানো অধিনায়ক। কারণটা কি জানেন? ওই ম্যাচে যে পেলেও ধারাভাষ্য দেবেন! আইএএনএস।