ম্যারাডোনার নাচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যেখানে ম্যারাডোনা, সেখানেই বিতর্ক। এখন অবশ্য আর ফুটবল মাঠে বিতর্ক তৈরি করার সুযোগ নেই আর্জেন্টাইন কিংবদন্তির। ঘটনা ঘটাচ্ছেন মাঠের বাইরে। সম্প্রতি বান্ধবীর সঙ্গে নেচে ভেনেজুয়েলার এক হোটেল থেকে বহিষ্কৃত হয়েছেন ১৯৮৬ বিশ্বকাপজয়ী অধিনায়ক। চিকিৎসা নিতে ভেনেজুয়েলা গিয়েছিলেন সর্বকালের অন্যতম সেরা ফুটবলার। সঙ্গে ছিলেন তাঁর চেয়ে ৩০ বছরের ছোট বান্ধবী রোসিও অলিভা। উঠেছিলেন ভেনেজুয়েলার একটি হোটেলে। সেখানেই বান্ধবীর সঙ্গে নেচে পড়েছেন ঝামেলায়। ভাবছেন বান্ধবীর সঙ্গে নাচলে কী সমস্যা? ভেনেজুয়েলার সেই হোটেলের সুইমিংপুলের পাশে বান্ধবীকে জড়িয়ে ধরে ম্যারাডোনার নাচটা নাকি মোটেই শোভন ছিল না। হোটেলের অন্য অতিথিরা ব্যাপারটা ভালোভাবে নেয়নি। এ কারণেই তাঁদের হোটেল ছাড়তে বলে দেয় কর্তৃপক্ষ। হোটেল কর্তৃপক্ষের দাবি, মাঠে ম্যারাডোনার পায়ের কাজ দারুণ ছিল, কিন্তু নাচের কোনো জ্ঞানই তাঁর নেই! মেট্রো ইউকে।