ম্যারাডোনার প্রেম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডেসপেরাডো ছবিটা অনেকেই হয়তো দেখেছেন। দেখলে সালমা হায়েককে ভোলার কথা নয়। মেক্সিকান এই অভিনেত্রীর সঙ্গে আন্তোনিও ব্যান্ডেরাসের দারুণ জমেছিল ছবিটিতে। পর্দায় না হোক, পর্দার বাইরে জমতে পারত ডিয়েগো ম্যারাডোনার সঙ্গেও। কিন্তু সেটা হয়নি, বলা ভালো একজন হতে দেননি। ২০০৬ কান চলচ্চিত্র উৎসবে মেয়ে দালমার সঙ্গে গিয়েছিলেন ম্যারাডোনা। দালমা তখন অভিনয়ে নাম লেখানোর স্বপ্নে বিভোর, সুযোগ পেয়ে তাই কথা বলছিলেন প্রিয় তারকাদের সঙ্গে। খানিক পরই তাঁর খেয়াল হয়, বাবা সালমা হায়েকের সঙ্গে গল্পে মশগুল। এরপর দুজন একসঙ্গে নাচতেও শুরু করেন। দালমা শেষ পর্যন্ত বাবাকে সেখান থেকে ‘ছাড়িয়ে’ আনেন। কিন্তু ম্যারাডোনা নাকি এই অভিনেত্রীকে ভুলতেই পারছিলেন না। খানিক পর বাইরে বেরিয়ে যাওয়ার জন্য উসখুস করছিলেন। কিন্তু দালমা নানা ছুতোয় আটকে দেন বাবাকে! মুন্ডো দেপোর্তিভো।