ম্যারাডোনার ফিলিস্তিন কোচ হওয়া গুজব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ম্যারাডোনার ফিলিস্তিন কোচ হওয়ার খবরটি কেবলই গুজব। ছবি: রয়টার্স
ম্যারাডোনার ফিলিস্তিন কোচ হওয়ার খবরটি কেবলই গুজব। ছবি: রয়টার্স

ফিলিস্তিনের কোচ হতে যাচ্ছেন ডিয়েগো ম্যারাডোনা—এমন একটা খবর ছড়িয়ে পড়েছে সম্প্রতি। তবে এটি গুজব ছাড়া কিছু নয় বলেই জানিয়েছে ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন।
ম্যারাডোনার কোচ হওয়ার ব্যাপারটি নাকচ করে দিয়ে ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি জিবরিল রাজুব এএফপিকে বলেছেন, ‘পুরোটাই আজগুবি খবর।’ কয়েক সপ্তাহ আগে ফিলিস্তিন কোচ জামাল মাহমুদ দায়িত্ব থেকে অব্যাহতি নিলে তার জায়গায় নতুন কাউকে খুঁজছে দেশটির ফুটবল সংস্থা। কিন্তু এখনো পদটি শূন্যই রয়েছে।
অবশ্য মধ্যপ্রাচ্যে আর্জেন্টিনা কিংবদন্তির কোচিং করানো নতুন নয়। ২০১০ বিশ্বকাপের পর আর্জেন্টিনা জাতীয় দল থেকে পদত্যাগের পর ম্যারাডোনা দুবাইয়ের আল-ওয়াসলে শুরু করেন কোচিং-অধ্যায়। তবে এ ক্লাবের কোচ হিসেবে খুব একটা সাফল্য পাননি তিনি। সম্প্রতি গাজায় শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে আয়োজন করা পোপের প্রীতি ম্যাচটিতেও খেলেছেন ম্যারাডোনা। ফিলিস্তিনের প্রতি নিজের সমর্থন ও সমবেদনার কথা বলেছেন অনেকবারই। এ কারণেই হয়তো ফিলিস্তিনের কোচের পদে ম্যারাডোনার নিয়োগের গুঞ্জন উঠেছে। সূত্র: এএফপি।