ম্যারাডোনার শুভেচ্ছা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাঁরা শুধু ভালো বন্ধুই নন, রাজনৈতিকভাবেও যে আর্জেন্টিনার প্রেসিডেন্ট ক্রিস্টিনা ফার্নান্দেজ ডি কির্চনারের সমর্থক সেটা খোলাখুলিই বেশ কয়েকবার বলেছেন ডিয়েগো ম্যারাডোনা। ২০১০ বিশ্বকাপের পর যখন আর্জেন্টাইন ফুটবল ফেডারেশনের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে কোচের দায়িত্ব থেকে সরে যেতে হলো ম্যারাডোনাকে, কির্চনার আকুতি জানিয়েছিলেন—থেকে যাও ডিয়েগো। ম্যারাডোনার বিদায়ের পর শুভকামনাও জানিয়েছিলেন। এবার কির্চনারের বিদায়ের পালা। কয়েক দিন পরই নির্বাচিত নতুন প্রেসিডেন্টের হাতে দায়িত্ব সঁপে সরে যাচ্ছেন কির্চনার। সেই বিদায় সামনে রেখে এবার ম্যারাডোনা ফুলেল বার্তা পাঠালেন বন্ধুকে। টুইটারে সেই শুভকামনা ও ফুল পাওয়ার খবর দিয়ে কির্চনার লিখেছেন, ‘সবকিছুর জন্যই ধন্যবাদ ডিয়েগো ম্যারাডোনা!’ আইএএনএস।