ম্যারাডোনার 'না'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খিটিমিটিটা অনেক দিন ধরেই। ইতালিয়ান কর আদায়কারী সংগঠন ইকুইতালিয়ার দাবি, ডিয়েগো ম্যারাডোনার কাছে তাদের প্রাপ্য করের অঙ্কটা সুদ জমে ৪ কোটি ইউরো ছাড়িয়ে গেছে। কিন্তু আর্জেন্টাইন কিংবদন্তি সেটি মানবেন কেন! তাঁর দাবি, ২০০৩ সালেই তাঁর ক্লাব নাপোলি কর পরিশোধ করে দিয়েছে। ইতালিয়ান কর্তৃপক্ষ এখন ছাড় দিয়ে বকেয়া কর শোধের সুযোগ দিচ্ছে। তবে ম্যারাডোনা এখনো আগের দাবিতে অনড়, ‘কারও কাছে আমার কোনো দেনা নেই।’ ইএসপিএন।