প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জেএফএ অনূর্ধ্ব-১৪ মহিলা ফুটবলের চূড়ান্ত পর্বে কাল গোল উৎসব করেছে ময়মনসিংহের মেয়েরা। বাফুফের কৃত্রিম টার্ফে ময়মনসিংহ ১৬-০ গোলে হারিয়েছে খুলনাকে। মার্জিয়া ৫টি, সানজিদা ৪টি গোল করেছে। শামসুন্নাহার ও সাজেদার ২টি করে গোল। মারিয়া মান্দা ও তহুরার গোল ১টি করে। অন্য গোলটি আত্মঘাতী। দিনাজপুর ও সাতক্ষীরার মধ্যকার দিনের অন্য ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে।