ময়েসের স্প্যানিশ-জ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটি জয়, দুটি ড্র। রিয়াল সোসিয়েদাদের কোচ হিসেবে শুরুটা একেবারে মন্দ হয়নি ডেভিড ময়েসের। মাস খানেকের মধ্যে স্প্যানিশও শেখার প্রচেষ্টা শুরু হয়ে গেছে স্কটিশ এই কোচের। সেটিরই অংশ হিসেবেই যেন সংবাদ সম্মেলনে এখন মাঝেমধ্যেই স্প্যানিশ ভাষায় দু-একটা শব্দ বলার চেষ্টা করেন ময়েস। কোপা ডেল রেতে রিয়াল ওভিয়েদোর সঙ্গে ম্যাচের পর যেমন সংবাদ সম্মেলনে হঠাৎই স্প্যানিশ বলার শখ হলো ময়েসের। সোসিয়েদাদের ‘বি’ দল নিয়ে একটা প্রশ্নের জবাব দিতে গিয়ে ময়েস দেখালেন তাঁর স্প্যানিশ ভাষায় দক্ষতা। বললেন ‘উনো’, ‘দোস’, ‘ত্রেস’, ‘কুয়াত্রো’—এ চারটি শব্দ, যেগুলোর মানে হচ্ছে ‘এক’, ‘দুই’, ‘তিন’, ‘চার’। মনে হচ্ছে আপাতত এটুকুই ময়েসের স্প্যানিশ শব্দভান্ডার। অবশ্য সোসিয়েদাদের হয়ে কয়েকটা মৌসুম কাটালে সেই ভান্ডার ফুলেফেঁপে উঠতে পারে বৈকি! ডেইলি মেইল।