যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ আন্তবিশ্ববিদ্যালয় ফুটবলে চ্যাম্পিয়ন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। গতকাল ফাইনালে তারা ১-০ গোলে হারিয়েছে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়কে। ফাইনাল শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আবদুস সাত্তার। যশোর ও কুষ্টিয়াসহ মোট ৮টি বিশ্ববিদ্যালয় অংশ নেয় প্রতিযোগিতায়।