যাত্রী-ফেরত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদ্রিদ বিমানবন্দরে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে একটা প্রাইভেট জেট। এমন নয়, আরোহীর জন্য অপেক্ষা করা হচ্ছে। যাঁকে নিয়ে বিমানটা উড়ে যাওয়ার কথা, তিনিও এসে গেছেন আরও ঘণ্টা খানেক আগেই। তাহলে বিমানটা কিসের অপেক্ষায়? আরোহী অবশ্য মুঠোফোনে ব্যস্ত, বোঝা যাচ্ছিল কোনো একটা খবরের জন্য অপেক্ষা করছেন। শেষ পর্যন্ত বিমানটা আর উড়ল না, বিমানবন্দর থেকেই ফিরে এলেন সেই আরোহী। কোনো চলচ্চিত্রের দৃশ্য নয়, দুই দিন আগে এমনই অভিজ্ঞতা হয়েছে রিয়াল মাদ্রিদ গোলরক্ষক কেইলর নাভাসের। দলবদলের শেষ দিন ডেভিড ডি গিয়া রিয়ালে ও নাভাসের ইউনাইটেডে যাওয়াটা প্রায় চূড়ান্তই হয়ে গিয়েছিল। কিন্তু শেষ মুহূর্তের জটিলতায় সেটি আর হয়নি। নাভাস ম্যানচেস্টার যাওয়ার বিমানে উঠে গিয়েছিলেন বলেই দাবি করেছে স্প্যানিশ দৈনিক মার্কা। শেষ পর্যন্ত তো বিমানভাড়াটাই গচ্চা গেছে! মার্কা।