যুক্তরাষ্ট্র তৃতীয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কনক্যাকাফ গোল্ড কাপে সেমিফাইনালে ফেবারিট হওয়া সত্ত্বেও জ্যামাইকার কাছে ২-১ গোলে হেরে গিয়েছিল যুক্তরাষ্ট্র। সেই হারের ক্ষতে সামান্য প্রলেপ হতে পারত তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে জয়। সেখানেও পারল না ইয়ুর্গেন ক্লিন্সমানের দল। টাইব্রেকারে পরশু পানামার কাছে হেরেছে ৩-২ ব্যবধানে। নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র ছিল ম্যাচটি। এই হার থেকে শিক্ষা নেওয়ার কথা বলছেন যুক্তরাষ্ট্রের জার্মান কোচ ক্লিন্সমান। এএফপি।