যুক্তরাষ্ট্রকে রুখল ত্রিনিদাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিপক্ষ যখন ত্রিনিদাদ ও টোবাগো—যুক্তরাষ্ট্র ৩ পয়েন্টই আশা করে। কিন্তু পোর্ট অব স্পেনে ক্যারিবীয় দলটির সঙ্গে পরশু গোলশূন্য ড্র করেছে যুক্তরাষ্ট্র। উষ্ণ ও আর্দ্র আবহাওয়ায় সফরকারীরা নিজেদের সেরাটা তো খেলতে পারেইনি, উপরন্তু ভাগ্যও এদিন যেন ছিল বিপক্ষে। দ্বিতীয়ার্ধেই তাদের দুটি শট প্রতিহত হয় গোলপোস্টে। বিশ্বকাপ বাছাইয়ের কনক্যাকাফ অঞ্চলের এই ম্যাচ শেষে যুক্তরাষ্ট্রের জার্মান কোচ ইয়ুর্গেন ক্লিন্সমান অবশ্য দুষলেন নিজেদের ব্যর্থতাকেই, ‘দ্বিতীয়ার্ধে কাছাকাছি গিয়েও গোল করতে ব্যর্থ হয়েছি আমরা।’ ফক্সস্পোর্টস।