যুক্তরাষ্ট্রে চোখ মারুফুলের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের প্রথম কোচ হিসেবে একটা মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় মারুফুল হক। মাস তিনেক পর আর মাত্র এক ঘণ্টার একটি ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ হলেই পাবেন উয়েফা ‘এ’ লাইসেন্স কোচিং সনদ। যেটি পেতে তিনটি আবশ্যকীয় কোচিং কোর্সই শেষ করে ফেলেছেন। ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ওই কোর্সের তৃতীয় পর্ব শেষ করে পরশু দেশে ফিরেছেন শেখ রাসেলের কোচ।
উয়েফা ‘এ’ লাইসেন্সের পরের ধাপ উয়েফা প্রো-লাইসেন্স সনদ। প্রো-ই সর্বোচ্চ সনদ। ‘এ’ লাইসেন্স পেলে মারুফ পাড়ি জমাতে পারেন যুক্তরাষ্ট্রে। সেই আভাসই দিলেন কাল, ‘২০১৩ সালে ক্যালিফোর্নিয়ার একটা একাডেমির কোচ হওয়ার আবেদন জানিয়ে ইতিবাচক সাড়া পেয়েছিলাম। তবে উয়েফা ‘এ’ লাইসেন্স পেয়েই ওখানে যেতে চেয়েছিলাম। এখন সনদটা পেলে ওদের সঙ্গে যোগাযোগ করব এবং সুযোগ হলে সেখানে কাজ করতে চাই।’