যুক্তি বটে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 গ্যারেথ বেল ভালো খেলতে পারছেন না। দোষটা কার? রিয়াল মাদ্রিদ উইঙ্গারের এজেন্ট অদ্ভুত একটা যুক্তি এনে হাজির করলেন। বেলকে নাকি সতীর্থরা পাস দেন না! এমন হাস্যকর ও শিশুতোষ অভিযোগ খুব বেশি আমলে নেওয়ার দরকার নেই। রিয়াল কোচ কার্লো আনচেলত্তি অবশ্য বড় চটেছেন এতে। বেলের এজেন্ট সম্পর্কে শ্লেষভরে বলেছেন, ‘পৃথিবীতে কিছু কিছু লোক কথা আসলেই একটু বেশি বলে।’ আনচেলত্তির দাবি, বেলের সঙ্গে রিয়ালের বাকিদের কোনোই সমস্যা নেই। এই উইঙ্গার এই মৌসুমে খুব একটা খারাপ করেছেন বলেও মনে করেন না তিনি। তা না হয় মানা গেল, কিন্তু এমন বেফাঁস কথা বলার পর বেল কি তাঁর এজেন্টকে রাখবেন? এএফপি।