যুদ্ধ নয়, রোনালদো-জাদু!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আরও একটা গোল, চ্যাম্পিয়নস লিগে ক্রিস্টিয়ানো রোনালদোর আরেকটি হ্যাটট্রিক। সতীর্থ মার্সেলোকে নিয়ে তাই গোলের হুংকার ছাড়লেন রিয়াল মাদ্রিদের পর্তুগিজ উইঙ্গার। পরশু সান্তিয়াগো বার্নাব্যুতে l এএফপি

‘হ্যাটট্রিক তাহলে খুব খারাপ কিছু নয়, কী বলেন?’
কথাটার মধ্যে সূক্ষ্ম একটা খোঁচা লুকিয়ে আছে, সেটা তো বোঝাই যায়। ক্যারিয়ারে হ্যাটট্রিক কত করেছেন, ৪ গোল, এমনকি ৫ গোলও ব্যাপার নয়। তাহলে পরশু হ্যাটট্রিক করার পর কেন ক্রিস্টিয়ানো রোনালদো অমনটা বললেন?
এক সপ্তাহ আগে ফিরে যাওয়া যাক। ভলফ্সবুর্গের সঙ্গে চ্যাম্পিয়নস লিগের শেষ আটের প্রথম লেগে নিষ্প্রভ রোনালদো, শুরু হয়ে গেল তুমুল সমালোচনা। ওই ম্যাচ শেষে দুই গোলে পিছিয়ে রিয়াল মাদ্রিদ, চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় চোখ রাঙাচ্ছে। পরশু রোনালদো ম্যাচ শুরুর আগে বলেছিলেন, বার্নাব্যুতে একটি জাদুর রাত দেখা যাবে। তা বলে-কয়েই তো জাদু উপহার দিলেন। আর বড় ম্যাচে রোনালদোকে খুঁজে পাওয়া যায় না—এই অপবাদের এর চেয়ে বড় উত্তর বোধ হয় আর হতে পারত না!
এমন রোনালদোকে খুব করেই দরকার ছিল রিয়াল মাদ্রিদের। নিজেদের মাঠে ৩ গোলের জয় ছাড়া উপায় ছিল না। আর রোনালদোর হ্যাটট্রিকেই ঠিক ৩ গোল পেল। ১৬ মিনিটের গোলে অবশ্য সামান্য ভাগ্যের ছোঁয়া ছিল, ভলফ্সবুর্গের একজনের পায়ে লেগে দিক বদল করায় বলটা ফাঁকায় পেয়ে যান রোনালদো। সেটি জালে ঠেলে দিতে কষ্ট হয়নি।
২ মিনিট পরেই আবার আনন্দের উপলক্ষ। ক্রুসের কর্নার থেকে সিআর সেভেনের দারুণ এক হেড খুঁজে নেয় জাল। রোনালদো দুই হাত উঁচিয়ে যেন জাগিয়ে দিতে চাইলেন বার্নাব্যুকে, রক্তাভ মুখে তখন প্রতিশোধের আহ্বান।
রিয়ালের আনন্দ আকাশ ছুঁল ৭৭ মিনিটে। জয়টা রোনালদোর ‘পা’ থেকে আসবে, সেটি যেন নিয়তিই ঠিক করে রেখেছিল। নইলে ফ্রি-কিকটা মানবদেয়ালের ভেতর দিয়ে অমন বিস্ময়করভাবে গলে যাবে কেন? শেষ পর্যন্ত রিয়ালের জয় ৩ গোলেই, তাতে দুই লেগ মিলিয়ে ব্যবধান ৩-২ হওয়ায় উঠে গেছে সেমিফাইনালে। শেষ চারে পা রাখা টানা ষষ্ঠবারের মতো।
তবে ম্যাচ শেষে রোনালদোর কথা একটু চমক হয়েই এসেছে। এমন একটা ম্যাচে যা করেছেন, এর চেয়ে বেশি করা আসলেই কঠিন ছিল। অথচ রোনালদো বলছেন, ‘হ্যাঁ, এটা ছিল আমার সেরা রাতগুলোর একটি। তবে সবচেয়ে সেরা নয়।’ তাঁর পরের বক্তব্যে সমালোচকদের গায়ে কথার হুল ফুটিয়ে দিয়েছেন, ‘আমার পারফরম্যান্সের বিচারে “খারাপ” একটা মৌসুমে এটা খুব খারাপ নয়। এর পর আবার আমার অনেক সমালোচনা হয়েছে। মৌসুমের শুরু থেকেই সেটা আমি মেনে নিয়েছি। ভক্তরা যেভাবে আমাকে দেখতে চায়, সেভাবে আমাকে পায়নি। আমার সমস্যা ছিল, চোট ছিল, কিন্তু সেটির জন্য আমি কোনো অজুহাত দিইনি। আমি চেষ্টা করে গেছি। আমি দেখিয়ে দিয়েছি আমি নিজের সেরাটা ফিরে পেয়েছি, সংখ্যাই সে কথা বলছে। গোল আমার ডিএনএতেই আছে।’
এই ম্যাচের আগে রিয়ালের চরমপন্থী সমর্থক গোষ্ঠী আলট্রাস সুরকে মাঠে ফিরিয়ে এনেছিলেন সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ। পুরো ৯০ মিনিট বার্নাব্যুর গ্যালারি গমগম করেছে। রিয়াল যে আসলে ১২ জন নিয়ে খেলেছে, সেটাও রোনালদো ভোলেননি, ‘এটা একটা জাদুর রাত হওয়ার কথা ছিল। সেটাই হয়েছে। সমর্থকেরা ছিল দুর্দান্ত। দারুণ সমর্থন দিয়েছে তারা।’
৩১ বছর আগে এই বার্নাব্যুতেই ইন্টার মিলানের সঙ্গে দুর্দান্ত এক প্রত্যাবর্তনের গল্প লিখেছিল রিয়াল। কী অদ্ভুত, সেটারই পুনরাবৃত্তি হলো পরশু। প্রথম লেগে দুই গোলে হারের পর ৩-০ গোলে ঘুরে দাঁড়ানো! প্রয়াত রিয়াল কিংবদন্তি হুয়ানিতো একবার বলেছিলেন, প্রতিপক্ষের কাছে ‘বার্নাব্যুর ৯০ মিনিট অনেক, অনেক দীর্ঘ’ হয়ে ওঠে!
রোনালদো পরশু এ রকম কিছু বলেননি, কিন্তু ভলফ্সবুর্গ এখন নিশ্চয়ই সেটা ভালোমতো টের পাচ্ছে! এএফপি, রয়টার্স।

চ্যাম্পিয়নস লিগে রোনালদো
৯৩ গোল
৫ হ্যাটট্রিক
প্রথম খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়নস লিগে এক মৌসুমে ৩ হ্যাটট্রিক

প্রথম খেলোয়াড় হিসেবে দুবার চ্যাম্পিয়নস লিগে এক মৌসুমে ১৫–এর বেশি গোল। এই মৌসুমে এখন পর্যন্ত ১৬টি, এর আগে ২০১৩-১৪ মৌসুমে ১৭ গোল করেছিলেন রিয়াল স্ট্রাইকার।

সব প্রতিযোগিতা মিলিয়ে এই মৌসুমে ৪৬ গোল

চ্যাম্পিয়নস লিগে ভিন্ন ভিন্ন ৩১ দলের বিপক্ষে গোল। এটিও রেকর্ড।
সব রেকর্ড গত পরশু পর্যন্ত

যুদ্ধ নয়, রোনালদো–জাদু!

‘হ্যাটট্রিক তাহলে খুব খারাপ কিছু নয়, কী বলেন?’

কথাটার মধ্যে সূক্ষ্ম একটা খোঁচা লুকিয়ে আছে, সেটা তো বোঝাই যায়। ক্যারিয়ারে হ্যাটট্রিক কত করেছেন, ৪ গোল, এমনকি ৫ গোলও ব্যাপার নয়। তাহলে পরশু হ্যাটট্রিক করার পর কেন ক্রিস্টিয়ানো রোনালদো অমনটা বললেন?

এক সপ্তাহ আগে ফিরে যাওয়া যাক। ভলফ্‌সবুর্গের সঙ্গে চ্যাম্পিয়নস লিগের শেষ আটের প্রথম লেগে নিষ্প্রভ রোনালদো, শুরু হয়ে গেল তুমুল সমালোচনা। ওই ম্যাচ শেষে দুই গোলে পিছিয়ে রিয়াল মাদ্রিদ, চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় চোখ রাঙাচ্ছে। পরশু রোনালদো ম্যাচ শুরুর আগে বলেছিলেন, বার্নাব্যুতে একটি জাদুর রাত দেখা যাবে। তা বলে-কয়েই তো জাদু উপহার দিলেন। আর বড় ম্যাচে রোনালদোকে খুঁজে পাওয়া যায় না—এই অপবাদের এর চেয়ে বড় উত্তর বোধ হয় আর হতে পারত না!

এমন রোনালদোকে খুব করেই দরকার ছিল রিয়াল মাদ্রিদের। নিজেদের মাঠে ৩ গোলের জয় ছাড়া উপায় ছিল না। আর রোনালদোর হ্যাটট্রিকেই ঠিক ৩ গোল পেল। ১৬ মিনিটের গোলে অবশ্য সামান্য ভাগ্যের ছোঁয়া ছিল, ভলফ্‌সবুর্গের একজনের পায়ে লেগে দিক বদল করায় বলটা ফাঁকায় পেয়ে যান রোনালদো। সেটি জালে ঠেলে দিতে কষ্ট হয়নি।

২ মিনিট পরেই আবার আনন্দের উপলক্ষ। ক্রুসের কর্নার থেকে সিআর সেভেনের দারুণ এক হেড খুঁজে নেয় জাল। রোনালদো দুই হাত উঁচিয়ে যেন জাগিয়ে দিতে চাইলেন বার্নাব্যুকে, রক্তাভ মুখে তখন প্রতিশোধের আহ্বান।

রিয়ালের আনন্দ আকাশ ছুঁল ৭৭ মিনিটে। জয়টা রোনালদোর ‘পা’ থেকে আসবে, সেটি যেন নিয়তিই ঠিক করে রেখেছিল। নইলে ফ্রি-কিকটা মানবদেয়ালের ভেতর দিয়ে অমন বিস্ময়করভাবে গলে যাবে কেন? শেষ পর্যন্ত রিয়ালের জয় ৩ গোলেই, তাতে দুই লেগ মিলিয়ে ব্যবধান ৩-২ হওয়ায় উঠে গেছে সেমিফাইনালে। শেষ চারে পা রাখা টানা ষষ্ঠবারের মতো।

তবে ম্যাচ শেষে রোনালদোর কথা একটু চমক হয়েই এসেছে। এমন একটা ম্যাচে যা করেছেন, এর চেয়ে বেশি করা আসলেই কঠিন ছিল। অথচ রোনালদো বলছেন, ‘হ্যাঁ, এটা ছিল আমার সেরা রাতগুলোর একটি। তবে সবচেয়ে সেরা নয়।’ তাঁর পরের বক্তব্যে সমালোচকদের গায়ে কথার হুল ফুটিয়ে দিয়েছেন, ‘আমার পারফরম্যান্সের বিচারে “খারাপ” একটা মৌসুমে এটা খুব খারাপ নয়। এর পর আবার আমার অনেক সমালোচনা হয়েছে। মৌসুমের শুরু থেকেই সেটা আমি মেনে নিয়েছি। ভক্তরা যেভাবে আমাকে দেখতে চায়, সেভাবে আমাকে পায়নি। আমার সমস্যা ছিল, চোট ছিল, কিন্তু সেটির জন্য আমি কোনো অজুহাত দিইনি। আমি চেষ্টা করে গেছি। আমি দেখিয়ে দিয়েছি আমি নিজের সেরাটা ফিরে পেয়েছি, সংখ্যাই সে কথা বলছে। গোল আমার ডিএনএতেই আছে।’

এই ম্যাচের আগে রিয়ালের চরমপন্থী সমর্থক গোষ্ঠী আলট্রাস সুরকে মাঠে ফিরিয়ে এনেছিলেন সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ। পুরো ৯০ মিনিট বার্নাব্যুর গ্যালারি গমগম করেছে। রিয়াল যে আসলে ১২ জন নিয়ে খেলেছে, সেটাও রোনালদো ভোলেননি, ‘এটা একটা জাদুর রাত হওয়ার কথা ছিল। সেটাই হয়েছে। সমর্থকেরা ছিল দুর্দান্ত। দারুণ সমর্থন দিয়েছে তারা।’

৩১ বছর আগে এই বার্নাব্যুতেই ইন্টার মিলানের সঙ্গে দুর্দান্ত এক প্রত্যাবর্তনের গল্প লিখেছিল রিয়াল। কী অদ্ভুত, সেটারই পুনরাবৃত্তি হলো পরশু। প্রথম লেগে দুই গোলে হারের পর ৩-০ গোলে ঘুরে দাঁড়ানো! প্রয়াত রিয়াল কিংবদন্তি হুয়ানিতো একবার বলেছিলেন, প্রতিপক্ষের কাছে ‘বার্নাব্যুর ৯০ মিনিট অনেক, অনেক দীর্ঘ’ হয়ে ওঠে!

রোনালদো পরশু এ রকম কিছু বলেননি, কিন্তু ভলফ্‌সবুর্গ এখন নিশ্চয়ই সেটা ভালোমতো টের পাচ্ছে! এএফপি, রয়টার্স।