যুব ফুটবল নিয়ে নতুন ভাবনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এএফসি অনূর্ধ্ব-১৯ ফুটবলে বাংলাদেশের গ্রুপের খেলা কলম্বোয় হওয়ার কথা ছিল আগামী ২৮ সেপ্টম্বর থেকে ৬ অক্টোবর। কিন্তু নিজেদের অভ্যন্তরীণ সমস্যায় আয়োজনটা করতে পারবে না বলে অপারগতা জানিয়েছে শ্রীলঙ্কা। তাই শুরু হয়েছে নতুন ভেন্যু খোঁজা।
গ্রুপের অন্যতম দল পাকিস্তানে খেলা আয়োজনে আগ্রহী নয় এশিয়ান ফুটবল ফেডারেশন (এএফসি)। বাকি থাকে উজবেকিস্তান, ভুটান ও বাংলাদেশ। এই তিন দেশ স্বাগতিক হতে চাইলে ৮ জুলাইয়ের মধ্যে এএফসির কাছে আয়োজন করতে হবে। বাফুফে পড়েছে সংশয়ে। ঘরের মাঠে খেললে অন্তত গ্রুপে রানার্সআপ হয়ে পরের রাউন্ডে যাওয়ার সম্ভাবনা বাড়বেই। অন্যদিকে খেলা আয়োজনে আর্থিক দিকটাও ভাবনার বিষয়। সব দিক সামলে ঘরে খেলার সুযোগটা বাফুফে নেবে কি না, সে সিদ্ধান্ত দু-এক দিনের মধ্যেই।