যুব বিশ্বকাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুব বিশ্বকাপ—অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ ফুটবল একসময় পরিচিত ছিল এই নামেই। অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ খেলেই উত্থান ম্যারাডোনা-মেসির মতো বিশ্ব কাঁপানো তারকাদের। ভবিষ্যৎ তারকাদের সেই বিশ্বকাপের ২০তম আসর শুরু হচ্ছে আগামীকাল নিউজিল্যান্ডে। আগের ১৯ আসরে দুই দক্ষিণ আমেরিকান প্রতিবেশী আর্জেন্টিনা-ব্রাজিলের জয়জয়কার। মূল বিশ্বকাপের মতো দ্বিবার্ষিক অনূর্ধ্ব-২০ বিশ্বকাপটাও পাঁচবার জিতেছে ব্রাজিল। তবে ব্রাজিল নয়, ছয়বার চ্যাম্পিয়ন হয়ে সবার সেরা আর্জেন্টিনা। আর্জেন্টিনা অবশ্য সর্বশেষ চ্যাম্পিয়ন হয়েছে ২০০৭ সালে। দুবার চ্যাম্পিয়ন হয়ে তৃতীয় সেরা পর্তুগাল। এ ছাড়া একবার করে চ্যাম্পিয়ন হয়েছে সোভিয়েত ইউনিয়ন, জার্মানি, যুগোস্লাভিয়া, স্পেন, ঘানা ও ফ্রান্স।