যুব বিশ্বকাপে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আর্জেন্টিনা ও ব্রাজিল অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে সবচেয়ে সফল দুটি দল। কিন্তু ২০১৩ সালে এই দল দুটিই যেতে পারেনি চূড়ান্ত পর্বে। এবার ফিরেছে দুই দলই। গত শনিবার নিজেদের প্রথম ম্যাচে ছয়বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা পানামার সঙ্গে ২-২ গোলে ড্র করলেও কাল প্রথম ম্যাচটা জিতেছে ব্রাজিল। পাঁচবারের চ্যাম্পিয়নরা ১-২ গোলে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ৪-২ গোলে হারিয়েছে নাইজেরিয়াকে। অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে দলের সংখ্যা ২৪। এএফপি।