যুব সাফের সূচি চূড়ান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরশু বাফুফে ভবনে হয়েছে সাফ অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের ড্র। কাল এর সূচিও চূড়ান্ত করেছে আয়োজক বাংলাদেশ ফুটবল ফেডারেশন। সিলেট স্টেডিয়ামে ৯ আগস্ট ভারত-শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে শুরু হবে প্রতিযোগিতা। বাংলাদেশের প্রথম ম্যাচ ১১ আগস্ট, প্রতিপক্ষ শ্রীলঙ্কা। পরের ম্যাচটি ১৩ আগস্ট, ভারতের সঙ্গে। দুটি সেমিফাইনালই হবে ১৬ আগস্ট। ফাইনাল ১৮ আগস্ট।