যে গল্প হার না মানার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জ্যাকসন ফলমান
জ্যাকসন ফলমান

শাপেকোয়েনস—একটা দীর্ঘশ্বাসের নাম। যতবার নামটা বলা হয়, চোখের সামনে ভাসে গত নভেম্বরের দুর্ভাগ্যজনক সেই বিমান দুর্ঘটনার ছবি। যাতে শাপেকোয়েনসের প্রায় সব ফুটবলার-কোচসহ প্রাণ হারান ৭১ জন। কিন্তু এই শাপেকোয়েনসকেই অনুপ্রেরণার গল্পও বানিয়ে দিচ্ছেন একজন—দুর্ঘটনা থেকে বেঁচে ফেরা গোলকিপার জ্যাকসন ফলমান।

দুঃসহ স্মৃতিটা এখনো হয়তো রাতে ঘুম ভাঙিয়ে দেয় তাঁর। দুর্ঘটনায় ডান পা কেটে ফেলতে হয়েছে, যেটির জায়গা নিয়েছে কৃত্রিম পা। তবে একটি দুর্ঘটনাকে সারা জীবনের কান্না হতে দিতে রাজি নন ২৪ বছর বয়সী ফলমান। স্বাভাবিকভাবে ফুটবল খেলা সম্ভব নয়, ফলমান তাই পরিকল্পনা করছেন প্যারালিম্পিকে ফুটবল খেলার। শারীরিক-মানসিক সব বাধা ঠেলে স্বাভাবিক জীবনে ফেরারও চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ফুটবলে তো ফিরছেনই, ঘোষণা দিয়েছেন বিয়েরও, ‘স্বাভাবিক জীবনে ফিরতে চাই আমি। বিয়ে করতে যাচ্ছি।’

অনুচ্চারে যা হার না মানার ঘোষণাও। ডেইলি মেইল।