যেখানে আধিপত্য স্প্যানিশদেরই
ক্যাসিয়াসের রেকর্ড গড়ার দিনে শতকের ক্লাবে ঢুকে গেছেন লিওনেল মেসিও। আর্জেন্টাইন ফরোয়ার্ডকে নিয়ে চ্যাম্পিয়নস লিগ বা ইউরোপিয়ান কাপ মিলিয়ে শত ম্যাচ খেলা খেলোয়াড়ের সংখ্যা এখন ৩২।
তালিকার শীর্ষ দশের চারজনই স্প্যানিশ। বাকি ছয়জন ছয়টি ভিন্ন দেশের। শীর্ষ দশেও একটু আলাদা মহিমা নিয়ে আছেন জাভি, গিগস, মালদিনি, স্কোলস ও পুয়োল। পুরোটা ক্যারিয়ারই যে একটি নির্দিষ্ট ক্লাবের হয়ে খেলেছেন এই পাঁচজন। তবে ইব্রাহিমোভিচকে দেখলে হয়তো একটু ভ্রু কুঁচকে তাকাবেন এঁরা। শীর্ষ দশে আসতে আর পাঁচটি মাত্র ম্যাচ দরকার এই সুইডিশ স্ট্রাইকারের, এরই মধ্যে গায়ে চাপিয়েছেন ছয়টি ভিন্ন ক্লাবের জার্সি।
সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন যাঁরা
১. ইকার ক্যাসিয়াস * ১৫১
রিয়াল (১৫০), পোর্তো (১)
২. জাভি হার্নান্দেজ ১৫১
বার্সেলোনা
৩. রায়ান গিগস ১৪৫
ম্যানচেস্টার ইউনাইটেড
৪. রাউল ১৪২
রিয়াল (১৩০), শালকে (১২)
৫. পাওলো মালদিনি ১৩৫
মিলান
৬. ক্লারেন্স সিডর্ফ ১২৫
আয়াক্স (১১), রিয়াল (২৫), মিলান (৮৯)
৭. পল স্কোলস ১২৪
ম্যানচেস্টার ইউনাইটেড
৮. রবার্তো কার্লোস ১২০
রিয়াল (১০৭), ফেনেরবাচে (১৩)
৯. ক্রিস্টিয়ানো রোনালদো * ১১৬
ইউনাইটেড (৫২), রিয়াল (৬৪)
১০. কার্লোস পুয়োল ১১৫
বার্সেলোনা
* এখনো ইউরোপে খেলছেন