যেখানে এগিয়ে অঁরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপার মীমাংসা শেষ হয়েছে অনেক আগেই। তবে ‘সোনালি জুতা’র লড়াই চলেছে শেষ দিন পর্যন্ত। সেই ইঁদুরদৌড়ে ২৫ গোল করে গোল্ডেন বুট জিতে নিয়েছেন টটেনহামের হ্যারি কেন। পেছনে ফেলেছেন ২৪ গোল করা দুই প্রতিদ্বন্দ্বী জেমি ভার্ডি ও সার্জিও আগুয়েরোকে। এই প্রথম প্রিমিয়ার লিগের সর্বোচ্চ গোলদাতা হলেন কেন। প্রিমিয়ার লিগে গোল্ডেন বুটজয়ী ২০তম খেলোয়াড় এই ইংলিশ স্ট্রাইকার। এঁদের মধ্যে মাত্র ছয়জন একাধিকবার এই ট্রফি হাতে নিতে পেরেছেন। চারবার সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জিতেছেন আর্সেনালের থিয়েরি অঁরি। ২০১২-১৩ মৌসুমে দ্বিতীয়বার গোল্ডেন বুট জেতা রবিন ফন পার্সিই সর্বশেষ খেলোয়াড় যিনি এই ট্রফির সঙ্গে দলকেও এনে দিয়েছিলেন প্রিমিয়ার লিগ শিরোপা।

.
.

প্রিমিয়ার লিগে সবচেয়ে বেশি গোল্ডেন বুটজয়ীরা
৪ বার থিয়েরি অঁরি সংশ্লিষ্ট মৌসুমে গোল
আর্সেনাল ২৪, ৩০, ২৫, ২৭
৩ বার অ্যালান শিয়েরার সংশ্লিষ্ট মৌসুমে গোল
ব্ল্যাকবার্ন (২), নিউক্যাসল ৩৪, ৩১, ২৫
২ বার মাইকেল ওয়েন সংশ্লিষ্ট মৌসুমে গোল
লিভারপুল ১৮, ১৮
২ বার জিমি ফ্লয়েড হ্যাসলব্যাঙ্ক সংশ্লিষ্ট মৌসুমে গোল
লিডস ইউনাইটেড, চেলসি ১৮, ২৩
২ বার দিদিয়ের দ্রগবা সংশ্লিষ্ট মৌসুমে গোল
চেলসি ২০, ২৯