যেখানে সবার ওপরে ক্যাসিয়াস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্যারিয়ার সূর্যটা তাঁর মধ্যগগন থেকে সরে গেছে অস্তাচলের দিকে। ‘লা ডেসিমা’জয়ী রিয়াল থেকে চলে যেতে হয়েছে পোর্তোয়। কিন্তু গোলপোস্টের নিচে ইকার ক্যাসিয়াস কী, তার সাক্ষী হয়ে আছে পরিসংখ্যান। পরশু চ্যাম্পিয়নস লিগে একটা রেকর্ডই গড়ে ফেললেন ক্যাসিয়াস—সবচেয়ে বেশি ম্যাচে গোল না খাওয়া। ম্যাকাবি তেল আবিবের বিপক্ষে ম্যাচটির আগেও রেকর্ডটিতে ছিল তাঁর নাম। তবে ৫০ ম্যাচে গোলপোস্ট অক্ষত রাখার রেকর্ডটিতে তাঁর সঙ্গী ছিলেন সাবেক ডাচ গোলরক্ষক এডউইন ফন ডার সার। রেকর্ডটি এখন শুধু তাঁর। এডউইন ফন ডার সার ১০০ ম্যাচ খেলে এর ঠিক অর্ধেক ম্যাচে কোনো গোল খাননি। তাঁকে ছাড়িয়ে যেতে ক্যাসিয়াসকে খেলতে হয়েছে ১৫৩ ম্যাচ। ডেইলি মেইল।
