যেখানে সবার ওপরে পর্তুগাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথমবারের মতো ২৪টি দলকে নিয়ে ফ্রান্সে বসেছে ইউরোর ১৫তম আসর। এরই মধ্যে বেশ কবার ফরম্যাট বদলেছে ইউরোপিয়ান ফুটবলের শ্রেষ্ঠত্বের আসর। ১৯৬০ থেকে ১৯৭৬ পর্যন্ত প্রথম পাঁচ আসরে চূড়ান্ত পর্বে খেলেছে চারটি করে দল। ১৯৮০ থেকে ১৯৯২ পর্যন্ত চার আসরে আটটি দল দুই গ্রুপে ভাগ হয়ে খেলেছে প্রথম পর্ব। ১৯৯৬ থেকে ২০১২ পর্যন্ত ইউরো ছিল ১৬ দলের। ১৯৯৬ সালে ইউরোতে প্রথম কোয়ার্টার ফাইনালের প্রচলন। ওই বছর কোয়ার্টার ফাইনালে উঠেছিল জার্মানি, হল্যান্ড, স্পেন, ফ্রান্স, ইংল্যান্ড, পর্তুগাল, চেক প্রজাতন্ত্র ও ক্রোয়েশিয়া। এই আট দলের মধ্যে পর্তুগালই শুধু এরপর প্রতিটি আসরেই কমপক্ষে কোয়ার্টার ফাইনালে খেলেছে।
ইউরোর শেষ আটে সবচেয়ে বেশিবার
৬ পর্তুগাল ১৯৯৬, ২০০০, ২০০৪, ২০০৮, ২০১২, ২০১৬
৫ ফ্রান্স ১৯৯৬, ২০০০, ২০০৪, ২০১২, ২০১৬
৪ জার্মানি ১৯৯৬, ২০০৮, ২০১২, ২০১৬
হল্যান্ড ১৯৯৬, ২০০০, ২০০৪, ২০০৮
স্পেন ১৯৯৬, ২০০০, ২০০৮, ২০১২
ইতালি ২০০০, ২০০৮, ২০১২, ২০১৬