যেন বায়ার্নলিগা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>শেষ হয়ে গেল ইউরোপিয়ান ফুটবলের আরেকটি রোমাঞ্চভরা মৌসুম। চারটি লিগে প্রথাগত বড় দলগুলোরই জয়জয়কার। বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ, জুভেন্টাস, পিএসজি সবাই শিরোপা ধরে রেখেছে। তবে ইংলিশ লিগে লেস্টার সিটির জয় ফুটবল ইতিহাসেরই সবচেয়ে বিস্ময়কর গল্পগুলোর একটি। ইউরোপের শীর্ষ পাঁচ লিগের সেই গল্পগুলো আরেকবার মনে করা যাক...

বুন্দেসলিগার নাম পাল্টে বায়ার্নলিগা রাখলে কেমন হয়! চার মৌসুম ধরে জার্মানির শীর্ষ লিগের যে চিত্র, তাতে তেমন আপত্তি উঠবে বলে মনে হয় না। ২০১২-১৩ মৌসুম থেকেই যে বুন্দেসলিগাটাকে নিজস্ব সম্পত্তি বানিয়ে ফেলেছে বায়ার্ন মিউনিখ। সেই ধারাবাহিকতাতেই এবার রেকর্ড টানা চতুর্থবারের মতো চ্যাম্পিয়ন হলো বাভারিয়ান ক্লাবটি। আর সেটাও এমন নিরঙ্কুশ আধিপত্যে যে বায়ার্ন ছাড়া অন্য কোনো দলকে চ্যাম্পিয়ন হিসেবে ভাবতে পারেনি অন্য কেউ।

.
.

লিগের ষষ্ঠ রাউন্ড থেকেই ১ নম্বর জায়গাটায় পাকাপাকিভাবে বসে গিয়েছিল বায়ার্নের নাম। এর আগে প্রথম পাঁচটি ম্যাচ জিতেও গোল ব্যবধানে বরুসিয়া ডর্টমুন্ডের পেছনে থেকে দ্বিতীয় স্থানে ছিল পেপ গার্দিওলার দল। পুরো লিগে মাত্র দুটি ম্যাচ হারা বায়ার্ন প্রথম পয়েন্ট হারায় একাদশ রাউন্ডে। মৌসুমে মাত্র ১৭ গোল খেয়েও নতুন বুন্দেসলিগা রেকর্ড গড়েছে বায়ার্ন।
বায়ার্ন ও ডর্টমুন্ড দুই দলই লিগ শুরু করেছিল টানা পাঁচ জয়ে। ডর্টমুন্ড পিছিয়ে পড়ে ষষ্ঠ থেকে অষ্টম রাউন্ডে দুই ড্র ও এক ম্যাচে হেরে। লিগের শুরু থেকে শেষ পর্যন্ত পয়েন্ট তালিকায় প্রথম দুটি স্থানে বায়ার্ন ও ডর্টমুন্ড। ডর্টমুন্ডের চেয়ে ১৮ পয়েন্ট পেছনে থেকে বেয়ার লেভারকুসেনের তৃতীয় হওয়াটাই লিগের চালচিত্র বুঝিয়ে দিতে যথেষ্ট। লেভারকুসেন আবার তৃতীয় হয়েছে শেষ মুহূর্তে জ্বলে ওঠাতেই। শেষ আট ম্যাচের সাতটিতেই জিতে উয়েফা চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বেও জায়গা করে নিয়েছে লেভারকুসেন।
তবু
টানা পাঁচ হার দিয়ে এবার এবারের বুন্দেসলিগা শুরু করেছিল বরুসিয়া ম’গ্লাডবাখ। সেই ক্লাবই পরে চতুর্থ হয়ে জায়গা পেয়েছে চ্যাম্পিয়নস লিগের প্লে-অফে।
বুন্দেসলিগার শীর্ষ পাঁচ
ম্যাচ জয় ড্র হার গোল পয়েন্ট
বায়ার্ন ৩৪ ২৮ ৪ ২ ৮০/১৭ ৮৮
ডর্টমুন্ড ৩৪ ২৪ ৬ ৪ ৮২/৩৪ ৭৮
লেভারকুসেন ৩৪ ১৮ ৬ ১০ ৫৬/৪০ ৬০
ম’গ্লাডবাখ ৩৪ ১৭ ৪ ১৩ ৬৭/৫০ ৫৫
শালকে ৩৪ ১৫ ৭ ১২ ৫১/৪৯ ৫২
অবনমন: স্টুটগার্ট ও হ্যানোভার, রেলিগেশন প্লে-অফ: এইনট্রাখ্ট
শেষ পর্যন্ত লেভাই
গত ২২ সেপ্টেম্বর ভলফস্বুর্গের বিপক্ষে দ্বিতীয়ার্ধে মাঠে নেমেছিলেন রবার্ট লেভানডফস্কি। আর নামার নয় মিনিটের মধ্যেই কিনা বায়ার্ন স্ট্রাইকারের নামের পাশে ৫ গোল, প্রথম তিনটি চার মিনিটের মধ্যে! ২৯ ম্যাচে ৩০ গোল—এই পোলিশ স্ট্রাইকারই বুন্দেসলিগায় সর্বোচ্চ গোলদাতা। লিগের মাঝপথেও সর্বোচ্চ গোলদাতা তালিকায় সবার ওপরে ছিল পিয়ের-এমেরিক অবামেয়াংয়ের নাম। প্রথম আট ম্যাচেই গোল করে নতুন বুন্দেসলিগা রেকর্ড গড়েছিলেন ডর্টমুন্ডের গ্যাবানিজ স্ট্রাইকার।
সর্বোচ্চ গোলদাতা
৩০ রবার্ট লেভানডফস্কি বায়ার্ন মিউনিখ
২৫ পিয়ের-এমেরিক অবামেয়াং বরুসিয়া ডর্টমুন্ড
২০ টমাস মুলার বায়ার্ন মিউনিখ
১৭ হাভিয়ের হার্নান্দেজ বেয়ার লেভারকুসেন
১৫ আন্তনি মদেস্ত এফসি কোলন