রক্তাক্ত নেইমার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দল বড় জয় পেয়েছে। একটা গোল করেছেন, দুটি করিয়েছেন। তবু বলিভিয়ার বিপক্ষে কাল বিশ্বকাপ বাছাই ম্যাচের শেষটা সুখকর হয়নি নেইমারের।
৬৮ মিনিটে বলিভিয়ান মিডফিল্ডার ইয়াসমানি ডুকের কনুইয়ের আঘাতে তাঁর ডান চোখের পাশে কেটে গেছে। রক্তে প্রায় পুরো মুখ ভেসে যায়। মাঠেই পড়ে যান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। চিকিৎসকেরা দ্রুত মাঠে ঢুকে রক্তপাত বন্ধ করেন। কোচ তিতে স্বাভাবিকভাবেই তুলে নেন নেইমারকে। ততক্ষণে অবশ্য ব্রাজিল ৪-০ গোলে এগিয়ে। নেইমার না থাকলেও বাকি সময় হেসেখেলে পার করেছে ব্রাজিল। অবশ্য ৩৬ মিনিটে হলুদ কার্ড দেখেছিলেন নেইমার। বাছাইপর্বে তিন হলুদ কার্ড হয়ে যাওয়ায় ভেনেজুয়েলার বিপক্ষে পরের ম্যাচ এমনিতেই খেলতে পারবেন না ব্রাজিল ফরোয়ার্ড। ইএসপিএন।