রক্তাক্ত রিয়ালের ফ্যান ক্লাব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবারও রক্তাক্ত ফুটবল। ফুটবলকে ভালোবাসার দায়ে জীবন গেল ১৪ সমর্থকের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ইরাকে। দেশটির বিভিন্ন শহরে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ সমর্থক ক্লাবের শাখা আছে। সামারার এমন একটি শাখায় হামলা চালায় আইএস জঙ্গিরা। ক্লাবের টিভিতে তখন রিয়ালের পুরোনো একটি ম্যাচ দেখছিলেন ৫০ জন সমর্থক। একে-৪৭ হাতে সন্ত্রাসীদের হামলায় ঘটনাস্থলেই প্রাণ হারান ১৪ জন সমর্থক। গুরুতর আহত ২৮ জন।
এ ব্যাপারে ফ্যান ক্লাবের সভাপতি জিয়াদ সুবহান বলেছেন, ‘আইএসের সন্ত্রাসীরা একে-৪৭ নিয়ে ক্লাবে ঢুকল। তারপর সবার দিকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকল। কারণ, ওরা ফুটবল পছন্দ করে না।’ এএসডটকম।