রঙিন সাজে এরা কারা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেখতে দেখতে দুই দিন চলে গেল। রাশিয়াও পুরোদমে বিশ্বকাপকে বরণ করে নিয়েছে। দ্বিতীয় দিনের খেলায় শেষ মুহূর্তে এসে উরুগুয়ের কাছে হেরে গেছে মোহামেদ সালাহবিহীন মিসর। এরপর রোনালদো হ্যাটট্রিক করে একাই যেন আটকে দিলেন স্পেনকে।
মাঠের এসব উত্তেজনার ছোঁয়া লেগেছে গ্যালারি ও স্টেডিয়ামের বাইরে থাকা দর্শকদের মনে। তবে খেলার উত্তেজনা ছাপিয়ে দর্শকদের বর্ণিল সাজ ছিল দেখার মতো। যে যেভাবে পারছে ফুটবল বিশ্বকাপ থেকে চুইয়ে পড়া আনন্দ রসের সবটুকুই নিচ্ছেন নিজের মতো করে।
ছবিতে ছবিতে দেখুন মাঠে ও মাঠের বাইরে রঙিন দর্শক ও তাদের উদ্‌যাপন।
ছবি: এএফপি ও রয়টার্সের সৌজন্যে।