রবিনহোর গোল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনা ক্লাব গুয়াংজু এভারগ্রান্ডের হয়ে প্রথম চার ম্যাচে ছিলেন অনুজ্জ্বল। অবশেষে পঞ্চম ম্যাচে গোলের দেখা পেয়েছেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার রবিনহো। একটি নয়, বরং চীনা ফুটবলে সাবেক রিয়াল মাদ্রিদ তারকা খাতা খুললেন জোড়া গোলে। পরশু চায়নিজ সুপার লিগের দল সাংহাই শেনজিনের বিপক্ষে রবিনহোর জোড়া গোলেই ৪-২ ব্যবধানে জিতে পয়েন্ট তালিকার শীর্ষে উঠেছে গুয়াংজু। রয়টার্স।