রসবার্গের অবসর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিন কয়েক আগেই আবুধাবি গ্রাঁ প্রি জিতলেন। জীবনে প্রথমবারের মতো ফর্মুলা ওয়ানের ড্রাইভার চ্যাম্পিয়নশিপ জয়ের রেশ কাটতে না-কাটতেই অবসরের ঘোষণা দিলেন মার্সিডিজের জার্মান রেসার নিকো রসবার্গ। ছিলেন সেরা ফর্মে, তার ওপর বয়সও যে খুব বেশি হয়েছিল তা নয়—৩১ বছর। তাহলে কেন হঠাৎ এই অবসর? শিরোপা জেতার আগ মুহূর্ত থেকেই যে চাপ অনুভব করছিলেন, সেই থেকেই ফর্মুলা ওয়ান ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত বলে জানিয়েছেন রসবার্গ।