প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বুন্দেসলিগায় এখন বিরতি, বায়ার্ন মিউনিখ অনুশীলন করতে উড়ে গিয়েছে কাতারের দোহায়। সেখানেই ঘটল ঘটনাটা। আরিয়েন রোবেন হাতে একটা পট্টি বেঁধে এসেছিলেন অনুশীলনে। কী হয়েছে বায়ার্নের ডাচ উইঙ্গারের? কৌতূহলী সাংবাদিকদের প্রশ্নে রোবেনের জবাব, ‘সুইমিং পুল থেকে ওঠার সময় কুমির কামড়ে দিয়েছে।’ কিন্তু মরুভূমির মতো শুকনো খটখটে দেশে কুমির আসবে কোত্থেকে? সমুদ্রে-টমুদ্রে হলে না হয় একটা কথা ছিল। রোবেন উত্তরটা গম্ভীর স্বরে দিলেও বুঝে নিতে কষ্ট হয় না, মজা করার জন্যই এটা বলেছেন। কিন্তু কেউ কেউ তাতে
বিভ্রান্ত হলেন। কিছু
পত্রিকায় ‘রোবেনকে কুমিরের কামড়’ শিরোনামে সংবাদও ছাপা হয়ে গেল। পরে
জানা গেছে, অনুশীলনে সতীর্থদের সঙ্গে ধাক্কা
খেয়ে চোট পেয়েছেন হাতে। রোবেন বেশ রসিক! গোলডটকম।