রসিকতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সভাপতি টমাস বাখের হাত থেকে অলিম্পিকের স্মারকটা হাতে তুলতেই পেলেকে পেয়ে বসল রসিকতা, ‘বন্ধুদের বলছিলাম, ব্রাজিল কখনো এটা (অলিম্পিক ফুটবল) জিততে পারেনি কারণ আমি তো কখনো খেলিনি।’ রসিকতাচ্ছলে বলা, কিন্তু কথাগুলোর ভেতরে আর্তনাদও ছিল। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন, আটবারের কোপা আমেরিকা চ্যাম্পিয়নদের ট্রফি ক্যাবিনেটে অলিম্পিক ট্রফি নেই! তিনবার ফাইনালে উঠেও অলিম্পিক ট্রফিটি জেতা হয়নি ব্রাজিলিয়ানদের। ৭৫ বছর বয়সী ফুটবল কিংবদন্তি জীবনসায়াহ্নে আশা করছেন, এবার রিও অলিম্পিকেই ওটা আসছে। ঈশ্বর হয়তো তিনবারের বিশ্বকাপজয়ীকে বিজয় দেখার শেষ সুযোগটা দিচ্ছেন। পেশাদার ক্রীড়াবিদেরা অলিম্পিকে খেলতে পারবেন না—আইওসির আগের এই নিয়ম অলিম্পিকে খেলতে দেয়নি পেলেকে। তারপরও ১৯৯৯ সালে আইওসি তাঁকে ভূষিত করে শতাব্দীর সেরা ক্রীড়াবিদ খেতাবে। আর পরশু তাঁকে সম্মানিত করল ‘অলিম্পিক অর্ডার’ দিয়ে। ইএসপিএন।