প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রিয় দল কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিয়েছে। রাউল গঞ্জালেজের এমনিতেই হতাশার অন্ত নেই। এদিকে আবার টানা তৃতীয়বারের মতো কোপা ডেল রের ফাইনালে উঠেছে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা। রিয়াল মাদ্রিদের সাবেক অধিনায়কের মনের জ্বালাটা এতে আরও বেড়েছে। হতাশাটা চেপে রাখতে পারেননি রাউল, ‘আপনি যখন একটি প্রতিযোগিতা থেকে ছিটকে পড়বেন—যেমনটা কোপা ডেল রেতে রিয়াল মাদ্রিদের ক্ষেত্রে ঘটেছে, এটা সব সময়ই হতাশার। সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বীকে ফাইনালে উঠতে দেখাটা আরও বেশি হতাশার।’ তবে বার্সেলোনা আর তাদের সেরা খেলোয়াড় লিওনেল মেসিকে নিয়ে উচ্ছ্বসিত রাউল। মেসি ও বার্সা লা লিগার জন্যই ভালো বলে উল্লেখ করেছেন রিয়ালের হয়ে ছয়টি লা লিগা ও তিনটি চ্যাম্পিয়নস লিগ শিরোপাজয়ী সাবেক স্ট্রাইকার। ফক্স স্পোর্টস।