রাকিতিচের 'আশা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ন্যাড়া নাকি একবারই বেলতলায় যায়। লুইস সুয়ারেজের কথা মনে করুন, কথাটা খুব বিশ্বাসযোগ্য মনে হবে না। প্রথমবার ইভানোভিচকে কামড়ে দেওয়ার পর তাঁকে নিয়ে ঢিঢি পড়ে গিয়েছিল। অনেকেই মনে করেছিল, যাক, এক ভুল তো ছোঁড়া আর দুবার করবে না! কিসের কী, বিশ্বকাপে আবার সেই কাণ্ডের পুনরাবৃত্তি। এবার শিকার কিয়েলিনি। দুবার যে কামড়ে দিয়েছে, সে যে আরও একবার দেবে না, সেটা কে বলতে পারে? সুয়ারেজের নিজের ওপর কতটা আস্থা কে জানে, বার্সেলোনা সতীর্থ ইভান রাকিতিচের কিন্তু অগাধ আস্থা। বার্সার ক্রোয়েশিয়ান মিডফিল্ডার খুব আত্মবিশ্বাস নিয়েই বলছেন, ‘ও খুবই নম্র, ভদ্র ও শান্ত একজন মানুষ। সে বলেছে আগে যেসব কামড়ে দেওয়ার ঘটনা হয়েছে তেমনটা আর হবে না।’ সুয়ারেজ সতীর্থের মুখ রাখবেন তো? গোলডটকম।