প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফুটবলই তাঁকে বানিয়েছে মহাতারকা। আর সেই ফুটবলই নাকি টানে না ডেভিড বেকহামকে! ফুটবলের চেয়ে রাগবি দেখেই বেশি আনন্দ পান ইংল্যান্ডের সাবেক ফুটবল অধিনায়ক। ‘রেডিও টাইমস’কে দেওয়া এক সাক্ষাৎকারে বেকহামের উচ্চারণ, ‘ফুটবল দেখতে যাওয়ার চেয়ে আমি টুইকেনহামে যাওয়াটাই বেশি উপভোগ করি।’ পরিবার নিয়ে দেখার জন্য ফুটবল নয়, রাগবি খেলাটাই নাকি বেশি উপভোগ্য! ছেলেবেলাতেও ফুটবল দেখতে অস্বস্তি বোধ করতেন সাবেক এই তারকা ফুটবলার। আর এখন তো খেলাটাকে ঘিরে ধরেছে অস্বাস্থ্যকর পরিবেশ। ‘যে সমাদর পাওয়া উচিত, তা পাচ্ছে না খেলাটা। আমার মনে হয়, যেভাবে খেলাটিকে দেখানো হচ্ছে, সেটা ধ্বংসাত্মক এবং বিরক্তিকর’—শেষের কথাটা দিয়ে কি বিশ্ব ফুটবলের প্রশাসকদেরই খোঁচা দিলেন বেকহাম! গোলডটকম।