রাগবির তুলনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইংলিশ প্রিমিয়ার লিগ বা ইংলিশ ফুটবল নিয়ে অনেকে অনেক কথাই বলেন। কিন্তু মার্টিন ডেমিচেলিস ইংলিশ ফুটবলকে তুলনা করলেন রাগবির সঙ্গে। ম্যানচেস্টার সিটির আর্জেন্টাইন ডিফেন্ডার আর্জেন্টিনার বাইরে এর আগে খেলেছেন জার্মানি ও স্পেনে। নিজের অভিজ্ঞতা থেকেই বলছেন, শারীরিক সংঘর্ষের ব্যাপারে ইংল্যান্ডে রেফারিরা একটু বেশিই উদার! ফলে ইংল্যান্ডের ফুটবলে ধাক্কাধাক্কিটা একটু বেশিই হয়। আর শুধু মাঠের খেলোয়াড়েরাই কেন, ডেমিচেলিসের মতে ইংল্যান্ডের সমর্থকেরাও রাগবির সমর্থকদের মতোই খ্যাপাটে, ‘এখানে ফুটবল দেখলে মনে হয় রাগবির সঙ্গে এর যোগসূত্র আছে। তারা খেলাটায় ধাক্কাধাক্কি, আগ্রাসন পছন্দ করে। সমর্থকদের মুখের দিকে তাকালেই এটা বুঝতে পারবেন, তারা চিৎকার করে, চেঁচামেচি করে।’ মজাটা হলো, ডেমিচেলিস নিজেও খেলার মধ্যে ধাক্কাধাক্কির ব্যাপারটা ভালোবাসেন! গোলডটকম।