রাগের পর...
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একসময় মাথা গরম হয়ে যেত চট করে। তা অল্প বয়সে এ রকম হতেই পারে। ওয়েইন রুনি এখন অনেক পরিণত। তারপরও তো গত সপ্তাহে লিভারপুলের সঙ্গে ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যাচে বিরতির সময় মেজাজ হারিয়ে বসলেন। সতীর্থ কয়েকজনকে বকুনিও দিলেন। পরে দেখা গেল, দাওয়াইটা ভালোই কাজে দিয়েছে। রুনির দ্বিতীয়ার্ধের গোলই তো জেতাল ইউনাইটেডকে। আর এ ঘটনাটা ইউনাইটেড কোচ লুই ফন গাল নিজেই জানিয়েছেন কাল। ডাচ কোচের মনে পড়ে গেছে ২১ বছর আগের একটা ঘটনা। চ্যাম্পিয়নস লিগের ফাইনালের বিরতিতে ফ্রাঙ্ক রাইকার্ড এ রকম মেজাজ হারিয়ে ফেলেছিলেন। ঝড়টা গিয়েছিল আয়াক্স-সতীর্থ ক্লারেন্স সিডর্ফের ওপর। পরে প্যাট্রিক ক্লাইভার্টকে দিয়ে গোল করিয়ে দলকে মহাকাব্যিক এক জয়ও এনে দিয়েছিলেন রাইকার্ড। ফন গাল তাই মনে করিয়ে দিয়েছেন, রাগ থেকে অনেক সময় ভালো কিছুও হতে পারে! এএফপি।