রাজার চেয়েও!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইংল্যান্ডের সবচেয়ে বিখ্যাত পরিবার কোনটি? সম্পদের দিক দিয়ে হয়তো অনেক পরিবার এগিয়ে, কিন্তু বাজারমূল্য হিসাব করলে রাজপরিবারেরই সবার ওপরে থাকার কথা। কিন্তু বেকহাম পরিবার কিনা টেক্কা দিয়ে দিয়েছে রাজপরিবারকেও! এক জরিপের ফল জানাচ্ছে, ব্রিটিশ রাজপরিবারের মোট বাজারমূল্য প্রায় ৩৪ কোটি পাউন্ড, ডেভিড বেকহামদের তার চেয়েও ১৭ কোটি পাউন্ড বেশি! বেকহাম ও তাঁর স্ত্রী ভিক্টোরিয়ার ব্যবসাবুদ্ধি বেশ ভালো। ফুটবল ও ফ্যাশনের বাজারের অনেকখানিই তাঁদের দুজনের কব্জায়। শুধু এসব দেখভালের জন্যই আলাদা তিনটি প্রতিষ্ঠান গড়েছেন বেকহাম দম্পতি। সেই সঙ্গে আবাসন ব্যবসায়ও মোটা অঙ্ক বিনিয়োগ করে তাঁরা ছাড়িয়ে গেছেন রাজপরিবারকেও! ইএসপিএন।