রানিয়েরি বরখাস্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০০৪ ইউরোর চ্যাম্পিয়ন গ্রিসের এবার মূল পর্বে খেলা নিয়েই সংশয়! ইউরো বাছাইয়ে প্রথম তিন ম্যাচে গ্রিসের ছিল মাত্র এক পয়েন্ট। পরশু পুঁচকে ফ্যারো আইল্যান্ডের কাছে হেরে পূর্ণ হয়েছে লজ্জার ষোলোকলা। চার ম্যাচে এক পয়েন্ট নিয়ে গ্রিস এখন ‘এফ’ গ্রুপের তলানিতে। সেই ব্যর্থতার দায় নিয়ে কাল সরে দাঁড়াতে হলো কোচ ক্লদিও রানিয়েরিকে। গ্রিক ফুটবল ফেডারেশন কাল এই ৬৩ বছর বয়সী কোচকে বরখাস্ত করার ঘোষণা দিয়েছে। সার্বিয়ার সঙ্গে পরশুর ম্যাচটাই হবে রানিয়েরির শেষ ম্যাচ। এএফপি।